1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৮৭ Time View

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ছিনতাকারীদের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার ভোররাতে শিমরাইল ইউটার্ণ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৈখালিপাড়া এলাকার মোঃ মনু মিয়ার ছেলে।

পুলিশ ও ওই ট্রাকের হেলপার রাজু জানায়, বুধবার ভোররাতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর এলাকা থেকে কার্টুন বোঝাই করে একটি ট্রাক আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এদিকে ঐ ফ্যক্টরীর ম্যানেজার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ইউটার্ণ (ডাচ-বাংলা ব্যাংক শাখার সামনে) এলাকায় অপেক্ষা করছিল। ট্টাক চালক ফ্যাক্টরীর ম্যানেজারকে ট্রাকে উঠানোর জন্য উক্তস্থানে আসে। এ সময় তিন ছিনতাইকারী ট্রাক চালক সিরাজুল ইসলামের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সিরাজুল ইসলাম তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। পরে ছিনতাইকারীরে সঙ্গে সিরাজুল ইসলামের ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এসময় ট্রাকের হেলপার রাজু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে চালক সিরাজকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ট্টাক চালক সিরাজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক জানায়, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত হয়েছে। তার লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবার মামলা করতে থানায় আসেনি। তবে আমরা ছিনতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved