ভারতের পশ্চিম বঙ্গের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খাঁ। তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।
গত বুধবার (২৭ জানুয়ারি) পূর্ব বর্ধমানে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি।
চলচ্চিত্র শিল্পীদের একাংশকে যৌনকর্মী উল্লেখ করে বিজেপির এই সংসদ সদস্য বলেন, ‘সায়নী ঘোষরা ধর্মতলায় বসে নাটক করছে। কিছু অভিনেতা তৃণমূলের চাকরে পরিণত হয়েছে। যারা যৌনপেশার সঙ্গে যুক্ত তারা শিবলিঙ্গে কনডম পরানোর কথা বলছে।’
আরও পড়ুন: ট্রেলারে দাম্পত্যের আড়ালে নুসরাতের পরকীয়া (ভিডিও)
তিনি আরও বলেন, ‘আমি সায়নী ঘোষকে বলতে চাই ধর্মতলায় বসে নাটক করছো। আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসল যৌনকর্মী। সেজন্যই তারা এ ধরনের কথা বলছে। যারা এ ধরনের কথা বলছে তারা যৌন পেশায় যুক্ত।’
এদিকে, সৌমিত্রের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তারা বলছে, এমন মন্তব্যের মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রশিল্পীদের নয় সমগ্র নারী জাতিকেই অপমান করেছেন। সূত্র: নিউজ ১৮।