1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সাহারা খাতুনের ‘জীবনশঙ্কা’ কাটেনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৮৭ Time View

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের অবস্থার কিছুটা উন্নতি হলেও জীবন নিয়ে শঙ্কা এখনও কাটেনি।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমি ম্যাডামকে দেখে এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল, তবে এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন– তাকে এখনও অক্সিজেন দেয়া হচ্ছে। প্রেশার কম ছিল, সেটি এখন ইমপ্রুভ করেছে।

ধারণা করা হয়েছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কোভিড-১৯ আক্রান্ত। কিন্তু একাধিকবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

মূলত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

সাহারা খাতুন টানা তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন।

এর পর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved