1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশে এসে কথা বলুক। বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন যে, ‘পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন। তা ভোটারদের শঙ্কিত করবে কি না’? এ প্রশ্নের উত্তরে তিনি উপরোক্ত কথা বলেন।



স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালায়া আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায়া, চোর তো অনেক কিছু বলতে পারে।



তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক। আইসা আইনের আওতায়, আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায়া কথা বললে তো এটার কোনো ‘ভ্যাল্যু’ নাই।”



চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বাহিনীর ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্যই তো ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। এতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।



আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র। কিন্তু বর্তমানে রাখাইন সীমান্ত এলাকায় আরাকান আর্মির দখল রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই, এ কারণেই আমাদের সমস্যা হচ্ছে। বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার সরকারের সঙ্গে রয়েছে এবং সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হয়। তবে আরাকান আর্মিকে এখনো বৈধতা দেওয়া হয়নি। তারা বিভিন্নভাবে সীমান্তে সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি একটি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।



আরাকান আর্মি প্রসঙ্গে তিনি আরও বলেন, মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হলে সেখান থেকে গোলা এসে বাংলাদেশের ভেতরে পড়ে। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী এয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।



আপনাদের যে কোনো ধরণের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বর্হিভূত আচরণ ও কর্মকান্ড যা নির্বাচন প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আপনাদেরকে সুষ্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved