1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সালমান আছেন বলেই ‘কপিল শর্মা শো’ বয়কটের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৭৩ Time View

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত জুনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই তারকাকে। সুশান্ত সিং রাজপুত অস্বাভাবিক ভাবে মারা যাওয়ার বিষয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সুশান্ত মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অনিয়ম ও নেপোটিজম নিয়ে বিতর্ক উঠেছে। এবার সুশান্ত ভক্তদের দাবি কপিল শর্মার শো বন্ধ করতে হবে, কারণ সেখানে যৌথ প্রযোজনায় রয়েছেন সালমন খান। সোমবারই জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত গ্রুপ সরব হয় এই নিয়ে। গ্রুপের তরফে আবেদন জানানো হয় এই শো সম্পূর্ণ বয়কট করতে।

সংস্থার তরফে সুশান্তের পরিবারকেও বার্তা দিয়ে বলা হয়, আমরা, সুশান্ত সিংয়ের ভক্তরা সালমান খানের সমস্ত কিছুই বয়কট করেছি। এই শোটিতে যৌথ প্রযোজকের দায়িত্বে আছেন তিনিই। তাই সর্বাত্মক বয়কটের জন্যে এই শো-টিকেও তালিকায় রাখা উচিত। এই গ্রুপটিতে ৯১ হাজার সদস্য রয়েছেন। বহু সদস্যই এই সুরে গলা মিলিয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজম নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। স্বজনপোষণ এবং বহিরাগতকে একঘরে করার চক্রান্তের অভিযোগ ওঠে সালমান খানকে ঘিরে। এরপরে কোভিড মাস্ক নিয়ে প্রচারের সময়েও ট্রোলড হন সালমান খান। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved