1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১ Time View

শাহরুখ খান। বলিউডের এই বাদশাহকে চিনিয়ে দেয়ার কিছুই নেই। পর্দায় তার উপস্থিতি মানেই হল পূর্ণ দর্শক। কিন্তু অভিনেতা ‘জিরো’ ছবিটি তেমন একটা ব্যবসা করতে পারেনি। আর এ কারণেই অনেকটা সময় বিরতি রয়েছেন তিনি। তবে কার ছবি দিয়ে আবারো কামব্যাক করবেন এই অভিনেতা সেটি নিয়ে ভক্তদের আগ্রহের কোন কমতি নেই।

এদিকে সামনে এলো আরো এক তথ্য। শাহরুখ খানের এই বিরতির মাঝে অনেকেই তাকে ছবি করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছেন তিনি। এর থেকেও আরো মজার কথা হলো ছবির এই প্রস্তাবের মধ্যে সালমান খানের অফারও ছিলো। কিন্তু কিং খান বলিউডের ভাইজান খ্যাত অভিনেতারও প্রস্তাবও ফিরিয়ে দেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, এই পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি স্ক্রিপ্ট পড়েছেন শাহরুখ। যার মধ্যে ২০টি সিনেমার স্ক্রিপ্ট রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে বিশেষ বিবেচনায় সেই ২০টির মধ্যে মাত্র ৪ টি স্ক্রিপ্ট নিয়ে সামনে আগানোর কথা চিন্তা করছেন বলিউড বাদশা।

তবে গেল কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ নামের একটি সিনেমা দিয়ে নাকি আবারো বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তার হাত ধরেই বলিউডে পা রাখা জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। থাকবেন জন আব্রাহামের মতো তারকাও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved