1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সারা আলী খানের দুয়ারে কড়া নাড়ল করোনাভাইরাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৭০ Time View
সারা আলী খান। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের তাণ্ডবের শিকার হচ্ছেন বলিউড, টালিউড হলিউডসহ সিনেমা জগতের নামি-দামি অভিনেতা-অভিনেত্রীরা। এবার করোনাভাইরাস কড়া নাড়ল পতৌদির নবাবের বংশধর বলিউড অভিনেত্রী সারা আলী খানের দুয়ারে। সম্প্রতি এ অভিনেত্রীর গাড়ির চালকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবর জানান সারা আলী খান। তবে অনুরাগীদের উদ্বেগে রাখেননি সারা। সবাইকে আশ্বস্ত করে জানান, মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে তিনি রয়েছে। তাদের সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

সারা ইনস্টাগ্রামে পোস্ট লিখেন, আমি আপনাদের জানাতে চাই যে আমাদের গাড়ির চালক কোভিড- ১৯-এ আক্রান্ত হয়েছেন। সময় মতো এ বিষয়ে আমাদের সতর্ক করেছেন। তাকে কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আমি ও আমার পরিবারের সবার, এমনকি গৃহকর্মীদেরও করোনা নেগেটিভ এসেছে। তবে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব।

এদিকে, বলিউড শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চন, ছেলের বউ ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক-ঐশ্বর্য রাই  আট বছরের মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছেন। অমিতাভ নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে বাকিরা হোম কোয়ারেন্টাইন রয়েছেন।

শুধু এখানে থেমে নেই। করোনার তাণ্ডব বলিউডের অন্যান্য অভিনেতার বাড়িতে হানা দিয়েছে। অভিনেতা অনুপম খের’রমা দুলারি ও ভাই রাজুসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।

অনুপমের পর বলিউড অভিনেত্রী রেখার বাংলোয় এক নিরাপত্তারক্ষীও করোনায় আক্রান্ত হয়েছে। এতে অভিনেত্রীর বাংলো সিল করা হয়েছে। অভিনেতা আমির খান ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং বনি কাপুরের পরিবারের গৃহকর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র-এনডিটিভি, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved