দেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের , যা গত বুধবার (১৮ আগষ্ট) এর তুলনায় কম। এখন পর্যন্ত করোনায় সারাদেশে মোট ২৪ হাজার ৮৭৮ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। সে বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। যা এ বছর দুইশ ছাড়িয়ে গেছে। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামে।