1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সামরিক বৈঠকে ভারত-চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১০৮ Time View

সীমান্ত সমস্যা নিরসনে চীন ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন দুই দেশের সীমান্তবর্তী পশ্চিম লাদাখের সেনা ছাউনি চুসুল-মোলডোতে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চীনের পক্ষে উপস্থিত থাকবেন তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কম্যান্ডার।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮ টায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা সাড়ে ১১টায় পর্যন্ত বিলম্বিত হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার মাধ্যমে ভিন্নমত নিরসনে সম্মত হয় দুই দেশ। এছাড়া পরস্পরের স্পর্শকাতরতা, উদ্বেগ এবং আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনেও সম্মত হয় তারা।

সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতে বৈঠকের ঠিক আগে চীনের সেনাবাহিনীতে শু ছিলিং-কে নতুন জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। সামরিক বাহিনীর কমান্ডার পদে থাকা এ কর্মকর্তা লাদাখ সীমান্ত সম্পর্কে ওয়াকিবহাল।

সম্প্রতি দেশ দুটির মধ্যে দুই দফায় হাতাহাতি ও সংঘাতের পর গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিপুল সেনা মোতায়েন করে চীন। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও সেনা মোতায়েন করে যথাযথ জবাব দেয়ার হুমকি দিয়েছে। এনডিটিভি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved