বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। নিউইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই দোয়ার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, মহিলা জাতীয় পার্টির সহ-সভাপতি কানিজ আয়েশা ফাতেমাসহ অন্যরা।
শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশকে বিশ^ দরবারে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বলে জানান সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমানের মতে এরশাদ বাংলাদেশের প্রতিটি প্রান্তরে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন। তার হাত ধরেই বাংলাদশকে পৃথিবীর মানুষ চিনেছে।
সবশেষে এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ।