1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

নির্মাণ শুরু সাবিলার ‘এক্সচেঞ্জ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪ Time View

গত ঈদে তরুণ মেধাবী নির্মাতা রুবেল হাসান নির্মিত তিনটি নাটকই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকগুলো হচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’, ‘বউ’ ও ‘ডোন্ট টাচ মি’। ঈদের পর রুবেল হাসানই বেশ উদ্যম গতিতে আবারো নাটক নির্মাণ শুরু করেছেন। এরইমধ্যে তিনি অপূর্ব ও ফারিণকে নিয়ে শেষ করেছেন ‘ট্রল’ শিরোনামের একটি নাটক। সম্প্রতি তিনি নির্মাণ শুরু করেছেন ‘এক্সচেঞ্জ’ শিরোনামের একটি নাটক। এই নাটকে দ্বিতীয়বারের মতো রুবেল হাসানের নির্দেশনায় কাজ করছেন এই সময়ের নন্দিত অভিনেত্রী সাবিলা নূর। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি নির্মাণ শেষে প্রচার হবে একটি ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘রুবেল ভাইয়ের নির্দেশনায় এই নিয়ে দ্বিতীয়বার আমি কাজ করছি। নিঃসন্দেহে বলতে হয় নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে আসলে কাজটি অনেক আন্তরিকতা নিয়ে করছি। পুরো ইউনিট স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছে। আমিও আমার অবস্থান থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই কাজ করার চেষ্টা করছি। যথারীতি অপূর্ব ভাইও ভীষণ সহযোগিতা করছেন। রুবেল ভাইও অনেক আন্তরিকতা নিয়ে অনেক শ্রম দিয়ে কাজটি করেছেন। যে কারণে ‘এক্সচেঞ্জ’ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

পরিচালক রুবেল হাসান বলেন, ‘এর আগে আমার নির্দেশনায় রাজকুমার টেলিফিল্মে সাবিলা নূর অভিনয় করেছিলেন। এই কাজটির জন্য আমি এখনো অনেক সাড়া পাই। যথারীতি সাবিলা নূরও কাজটির জন্য বেশ প্রশংসিত হয়েছেন। ইচ্ছে ছিল আবার তাকে নিয়ে কাজ করা। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হচ্ছিল না। ‘এক্সচেঞ্জ’ নাটকেও সাবিলা নূর চরিত্র অনুযায়ী দারুণ অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি মুগ্ধ।’ রুবেল হাসানের নির্দেশনায় সাবিলা নূর ‘রাজকুমার’ টেলিফিল্মেও অপূর্বর বিপরীতে অভিনয় করেছিলেন। অপূর্ব ও সাবিরা নূর প্রথম একসঙ্গে সাগর জাহানের নির্দেশনায় ‘পাশাপাশি’ নাটকে অভিনয় করেন।

এরপর তারা দুজন ‘স্ক্রীন শট’, ‘গল্পটা’, ‘এভাবেও কি ফিরে আসা যায়’, ‘দু’জনে’, ‘তোমার চোখে চেয়ে’, ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘মধ্যবিত্ত’, ‘বারণ’ সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। ইউটিউবে সাবিলা নূরের নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যার সাবস্ক্রাইবার প্রায় এক লাখ। এরইমধ্যে বেশকিছু ভিডিও তাতে আপলোড করেছেন তিনি। কন্টেন্ট নির্বাচনে তিনি চেষ্টা করছেন নতুনত্ব আনতে। ঈদের আগে তুহিন হোসেনের নির্দেশনায় ‘ধাঁধার চেয়েও জটিল তুমি’ নাটকে রিমঝিম চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হন সাবিলা নূর। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved