1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সাত বছর প্রেমের পর বাগদান করলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৭০ Time View

দীর্ঘ সাত বছর প্রেমের পর গত ১ মার্চ বাগদান সেরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার সন্ধ্যা ৬ টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফারিয়া।

একটি ফ্রেমের ভেতরে বাগদানের ছবি যুক্ত করে পেজে শেয়ার করেছে নুসরাত ফারিয়া। ওই ছবিতে দু’জনের হাতে বাগদানের আংটি দৃশ্যমান রয়েছে।

ছবির ক্যাপশনে ফারিয়া লিখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।

একটি সুত্রে জানা গেছে, ফারিয়ার হবু বরের নাম ইফতেখার আলম। করোনাভাইরাস সঙ্কট কেটে গেলে ভালো দিনক্ষণ দেখে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন এ নায়িকা।

ক্যারিয়ারের শুরুতে আরজে ছিলেন নুসরাত ফারিয়া। পরে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে ছোট পর্দায় যাত্রা হয়। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে সবার নজের আসেন ফারিয়া।

তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি।

নুসরাত ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পারফর্ম করেছেন।

পরবর্তীতে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ফরিয়া। টালিগঞ্জের সুপারস্টার জিৎ-এর সঙ্গেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে দেশের বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved