পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন সাড়ে ১২ হাজার টাকা চূড়ান্ত করেছে মজুরি বোর্ড। রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন। এছাড়া বোর্ড মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা ৫টি থেকে কমিয়ে ৪ টি করা হয়েছে।
এর আগে, গত ৭ নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা ৭ থেকে কমিয়ে ৫-এ নামিয়ে এনেছিল।
বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা জানান, মজুরি কাঠামোর খসড়ায় পাঁচটি গ্রেডের প্রস্তাব করা হলেও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে চার করা হয়।