1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৮৩ Time View

করোনাকালে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার এক ভিডিও বার্তায় গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতংক বিরাজ করছে। এমন বাস্তবতায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসকরা কাজ করছেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বীমা ও প্রণোদনা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তিনি। চিকিৎসকদের সব দিক থেকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতি অনুরোধও জানান গোলাম মোহাম্মদ কাদের।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা লকডাউন নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি করোনা রোগী হাসপাতালে নেয়া, দাফন ও জানাজা এবং দুঃস্থ্যদের জন্য খাবার বিতরণ করছেন। তাই আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের জন্যও সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

গণমাধ্যম কর্মীদের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, ‘করোনা যুদ্ধে যারা মাঠে আছেন তাদের মত সাংবাদিকরা সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা; কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। আবার অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেয়া হচ্ছে না, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের জন্য সরকারের বিশেষভাবে দৃষ্টি দেয়া জরুরি’।

বেসরকারি খাতের গণমাধ্যম কর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মত যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। খবর যুগান্তর। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved