1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সহজেই ঘরে বসে তৈরি করুন সুস্বাদু কাঁচা আমের জেলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৩ Time View

বাজার জুড়ে এখন কাঁচা আমের ছড়াছড়ি। স্বাস্থ্যকর কাঁচা আমের ভর্তা সহজেই জিভে জল এনে দেয়। তাছাড়া কাঁচা আম দিয়ে ডাল কিংবা তরকারিও রান্না করা যায়। তবে কাঁচা আমের জেলি খেয়েছেন কি?

এই জেলি বাজারে কিনতে পাওয়া গেলেও নিজেরা তৈরি করে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর। তাছাড়া জেলি তৈরি করাও বেশ সহজ। এটি তৈরি করতে সময় আর উপকরণও লাগে কম। টক-মিষ্টি স্বাদের কাঁচা আমের জেলি রুটি দিয়ে খেতে পারবেন বছর জুড়েই। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: কাঁচা আম ২টি, চিনি স্বাদমতো, ম্যাংগো এসেন্স আধা চা চামচ, সবুজ ফুড কালার সামান্য (ইচ্ছা), ভিনেগার ১ টেবিল চামচ।

প্রণালী: কাঁচা আম ছোট কুচি করে কেটে আধা লিটার পানিতে সিদ্ধ করে নিন। আম স্বচ্ছ ধরনের হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। সিদ্ধ পানিটুকু আলাদা করে রাখুন। প্যানে এই পানি ও পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। ফুটে উঠলে ম্যাংগো এসেন্স, ভিনেগার ও ফুড কালার দিয়ে দিন। বুদবুদ উঠলে চামচের সাহায্যে ফেলে দিন। ১০ থেকে ১২ মিনিট পর ঘন হয়ে গেলে নামিয়ে ছেঁকে একটি বয়ামে রাখুন। জমার জন্য ৮ ঘণ্টা সময় দিন। ব্যস, তৈরি হয়ে গেলো কাঁচা আমের জেলি। এবার ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved