1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১৬২ Time View

মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং তার স্ত্রী রিফাত হোসেন।

গতকাল সোমবার (২৯ মার্চ) করোনা টেস্ট করলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এই দম্পতী বর্তমানে নিজেদের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জাহিদ হোসেন ও তার স্ত্রী করোনা আক্রান্ত।  তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।

এ দিকে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।

 

আরও পড়ুন- তিন দিনের রিমান্ডে নিপুণ রায়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved