সিরাজগঞ্জ জেলার সলংগার কুমারগাতী এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলমগীর টাঙ্গাইলের ভ’য়াপুর উপজেলার জগতপুরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মিঃ জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ফ্লাশ ট্যাংকার ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।