1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সরকারের অপকর্ম ও অপশাসনের সমালোচনা এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার চলছে। আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না। আপনার সরকারের অপকর্ম ও অপশাসনের সমালোচনা করছে জনগণ।  সেটি এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ-দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন- বিএনপি নেতাদের দিন কাটে আদালতের বারান্দায়: রিজভী

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধ্বংস করে দিয়েছেন। কারাগারে নিয়ে গেছেন।  আপনি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন করছেন।  ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন। আপনার বক্তব্য জনগণের সঙ্গে ঠাট্টা আর তামাশা ছাড়া কিছুই নয়। আপনি জনগণের ভোট কেড়ে নিয়েছেন, নির্বাচন কেড়ে নিয়েছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছেন।

এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved