1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীরা এবারের কুরবানি ঈদে ১০ দিনের ছুটি পাচ্ছেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৪ Time View

সরকারি চাকরিজীবীরা আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পেতে যাচ্ছেন। যা গত ঈদুল ফেতর থেকে একদিন বেশি। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘ এ ছুটির জন্য ঈদের আগের দুই শনিবার অফিস করতে হবে তাদের। মঙ্গলবার (৬ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদুল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved