1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সরকারি অনুদান পাচ্ছেন চিত্রনায়িকা রোজিনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৯৯ Time View

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সাড় জাগানো চিত্রনায়িকা রোজিনা। বর্তমানে অভিনয় না করলেও আছে আগের মতোই জনপ্রিয়। এই অভিনেত্রী এর আগে টিভি নাটক নির্মাণ করেছেন। সেই অভিজ্ঞতায় এবার নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। তার প্রথম চলচ্চিত্র পাচ্ছে সরকারি অনুদান। 

বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক মিটিংয়ের মাধ্যমে সরকারি অনুদানে নির্মিতব্য ছবির তালিকা চূড়ান্ত করা হয়। এবার ১০টি পূর্ণদৈর্ঘ্য ছবি অনুদান পাচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ তালিকায় রয়েছে রোজিনার ছবিটি।

এ বিষয়ে রোজিনা বলেন, আমি অনুদান কমিটির সদস্য ছিলাম; কিন্তু যেহেতু অনুদানের জন্য আবেদন করি তাই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিই। তবে আমার ছবি যে অনুদান পাচ্ছে এটি অফিসিয়ালি জানানো হয়নি। যদি অনুদান পাই, তাহলে অবশ্যই ভালো লাগবে। কারণ সিনেমা পরিচালনার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবছি।

অনুদান কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চলতি এ বিষয়ে মাসেই প্রজ্ঞাপন জারি হবে। তার আগে কয়েকটি শর্টফিল্মের নাম পুনর্বিন্যাস করা হবে।

এদিকে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। যেখানে জানানো হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে সর্বোচ্চ ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছিল। ২০২০-২১ অর্থ বছরে একটি চলচ্চিত্রের জন্য ১৫ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা করা হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved