1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সয়াবিন তেলের দাম কমল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

অবশেষে কমল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে যেটি ১৯২ টাকায় বিক্রি হচ্ছে, নতুন দামে সেটি বিক্রি হবে ১৮৭ টাকা লিটারে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর পূর্বে ১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকে সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন মূল্য ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯০৬ টাকায় বিক্রি হবে। যেটির বর্তমান বাজার দর ৯২৫ টাকা। নতুন মূল্য অনুযায়ী লুজ সয়াবিন তেল প্রতি লিটার যেটি বর্তমানে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে সেটি ১৬৭টাকায় বিক্রি হবে। আর পাম ওয়েলের দাম কমছে লিটারে ৪টাকা। বর্তমান ১২১ টাকা থেকে দাম কমে ১১৭ টাকায় বিক্রি হবে।

ইতিপূর্বে সয়াবিন তেলের দাম দফায় দফায় বাড়ানো হয়েছিলো। এতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফলশ্রুতিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved