1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সম্পর্ক উন্নয়নে দুবাইয়ে পাক-ভারত গোপন বৈঠক

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৭০ Time View
প্রতীকী ছবি।

জন্মলগ্ন থেকেই চির বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তান। এবার বিতর্কিত হিমালয় অঞ্চল কাশ্মীর নিয়ে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানের গোপন বৈঠক হয়েছে। গত জানুয়ারিতে দুবাইয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা এমন খবর দিয়েছে।

দুই দেশের সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করতে চাইছে।

সামনের কয়েক মাসে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

দুই ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীও রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

পাকিস্তানের নামকরা প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকির বিশ্বাস, কয়েক মাস ধরেই ভারত-পাকিস্তানের কর্মকর্তারা অন্য দেশে বৈঠক করছেন।

সে আরো মনে করেন থাইল্যান্ডে বৈঠক হয়েছে, দুবাই-লন্ডনেও বৈঠক করে থাকতে পারে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান।

আরও পড়ুন- বেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ: আহত ১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved