1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে মিশে গেলেন সৃজিত-মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৮৭ Time View

গেল বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষে কলকাতায় ছিল রিসেপশন পর্ব৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিং শেষ করতে আফ্রিকায় উড়ে গিয়েছিলেন সৃজিত।

অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছিলেন নিজের কাজে ৷ কিন্তু এর মাঝেই বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা । করোনার কবলে পড়ে নবদম্পতি এখন দুই আলাদা দেশে। যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ।

ফলে এই ঘরবন্দি সময়ে এখন একে অপরকে চোখে হারাচ্ছেন দু’জন৷ তাই কলকাতা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷

 

মিথিলার ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

মিথিলার ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

কখনো শাশুড়ির অনুরোধে রবীন্দ্রজয়ন্তীতে নাচ, কখনো মেয়ে আইরাকে নিয়ে ভিডিও কল, কখনো সৃজিতের লেখা গান গাওয়া, কখনো বা কবিতার ছন্দে ছন্দে স্বামীকে মিস করছেন নববধূ। এবার পোস্ট করলেন সমুদ্রের পাড়ে দু’জনের হারিয়ে যাওয়ার ছবি। যখন আকাশ আর সমুদ্রকে সাক্ষী রেখে মিশে গিয়েছিলেন একে অপরের সঙ্গে।

মিথিলা ছবি পোস্ট করে ক্যাপশনে জীবনানন্দ দাশের কবিতাও জুড়ে দিয়েছেন। তিনি লিখেন, স্বপ্ন- শুধু স্বপ্ন জন্ম লয় যাদের অন্তরে, পরস্পরে যারা হাত ধরে নিরালা ঢেউয়ের পাশে-পাশে, গোধূলির অস্পষ্ট আকাশে যাহাদের আকাঙ্ক্ষার জন্ম, মৃত্যু-সব-পৃথিবীর দিন আর রাত্রির রব শোনে না তাহারা; … তাদের অন্তরে স্বপ্ন, শুধু স্বপ্ন জন্ম লয় সকল সময়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved