সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি: অপু বিশ্বাস
‘সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।’ উপরোক্ত কথাগুলো বলেছেন- ঢালিউড অভিনেত্রী ও শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস উপরোক্ত কথাগুলো বলেন।
শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এরপরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন, বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে। এমনকি সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী।
এদিকে এখনও শাকিবের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য শুভকামনা জানিয়ে আসছেন অপু বিশ্বাস। এবারও ব্যতিক্রম হলো না তার। শাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলেও তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এমনই আভাস পাওয়া গেল ঢালিউড কুইনের কণ্ঠে।