1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সন্তান হওয়ার আগেই ডিভোর্স হওয়াটা আমার সৌভাগ্য ছিল: পাখি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২২ Time View

বিয়ে বিচ্ছেদের চার বছর পর কারণ জানালেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমতি অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার বিষয়ে জানতে চান।

এ সময় মধুমিতা বলেন, কোনো একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভালো মানুষ। ও খুব ভালো থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না।

তিনি বলেন, আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্য ভালো একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি।

সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতোদিন পর আবার সম্পর্ক ভাঙার বিষয়ে সামনে চলে এলো। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয়। এরপর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু তাদের সংসার বেশিদিন টিকেনি।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের ওপর ভিত্তি করে তার সঙ্গে সংসার করেছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরভের সঙ্গে ছিলাম, মিথ্যাটাকেই হয় তো বিশ্বাস করতে চেয়েছিলাম। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved