1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ Time View

মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় কানুরামপুর-ত্রিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নূর আহম্মেদ (৩৮)। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। নূর আহম্মেদ ২০২১ সালের ২৬ মার্চ নান্দাইল মডেল থানায় যোগদান করেন।



নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, এএসআই নূর আহম্মেদ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পুলিশ বিটের দায়িত্বে ছিলেন। মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আসার পথে দুপুর ১২টার দিকে বাহাদুরনগর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। ঘটনাস্থলেই নূর আহম্মেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটিতে। বাবার নাম মো. হাফিজুর রহমান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved