1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংসার জীবনের ১০ বছরে ফারুকী-তিশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭৭ Time View

ভালো-মন্দ মিলিয়ে সংসার জীবনের ১০ বছরে পা রাখলেন শোবিজের জনপ্রিয় জুটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  ২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে বিয়ে করেন তিশা। বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন এ জুটি। 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিবাহবার্ষিকীর দিনটি স্মরণ করার পাশাপাশি অনেকগুলো ছবিও শেয়ার করেছেন তিশা। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার সেই ছবিগুলো ভরে উঠেছে ভক্তদের লাইক ও কমেন্টে। কমেন্ট বক্সে ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। আর এই ছবির ক্যাপশনে তিশা লিখেছেন, দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ ফর এভরিথিং!

বিশেষ এই দিনটিকে স্মরণ করে ফারুকীও একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এই দশ বছরে অনেক কিছুই বদলে গেছে! আমার দাড়ি সাদা হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, কোভিড এসেছে! কত কিছু বদলেছে।

তিনি আরো লিখেছেন, একটা বিষয় আগের মতোই আছে, আমাদের ভালোবাসা! শুধু হয়তো ভালোবাসা প্রকাশের ধরণ কিছুটা বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। আমাদের দশম বিবাহবার্ষিকীতে আমরা বিয়ের অ্যালবামটি দেখছিলাম। আপনারাও দেখতে পারেন।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে তিশার সঙ্গে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, প্রেম। আর এই প্রেম পরিণয় পায় বিয়ের মাধ্যমে। বিয়ের পর এই দম্পতি বেশকিছু প্রশংসনীয় কাজ করেছেন। এরমধ্যে রয়েছে- থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুবের মতো সিনেমা।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved