প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত।
সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
বৈঠকে, তারা আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বতী সরকার কর্তৃক শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘিœত করার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।