1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংসদে আলোচনায় নারী এমপিকে বিয়ের প্রস্তাব আরেক এমপির! (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৯০ Time View
ইতালির সংসদ সদস্য ফ্ল্যাভিও ডি মুরা। ছবি: সংগৃহীত

আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করা হয়, ইতালির সবচেয়ে রোমান্টিক জায়গার নাম কী? জবাবে নিশ্চই বলবেন, ভ্যানিস, ফ্লোরেন্স অথবা রোমের নাম। ইতালির সংসদের নাম নিশ্চয় ভুলেও মুখে আনবেন না। তবে গত বৃহস্পতিবারের পর হয়তো কেউ কেউ ইতালির সংসদের নামও রোমান্টিক জায়গার তালিকায় যোগ করবেন।

গত বৃহস্পতিবার ইতালির সংসদে ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন ও সহায়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। এ বিষয়ে বক্তব্য রাখছিলেন দেশটির ডানপন্থী দলের সংসদ সদস্য ফ্ল্যাভিও ডি মুরা।

বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ আংটি বের করে অপর নারী এমপিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। যাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার নাম এলিসা ডি লিও। প্রস্তাব দেয়ার সময় এলিসা গ্যালারিতেই ছিলেন।

বিয়ের প্রস্তাব দেওয়ার পর সংসদের অন্য এমপিরা হাততালি দিয়ে তাকে শুভকামনা জানান। এরপর তিনি আবার তার বক্তব্য শুরু করেন।

 

বিয়ের প্রস্তাবে এলিসা রাজি হয়েছেন কি’না তা জানা যায়নি। তবে পার্লামেন্টে ঘটে যাওয়া এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে বেশ সাড়া ফেলেছে। খবর ইত্তেফাক।

 

ভিডিও লিংক…

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved