1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংঘবদ্ধ ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১২০ Time View
প্রতীকী ছবি।

সিলেট হবিগঞ্জগের কিশোরির সঙ্গে মোবাইলে ফোনে পরিচয়ের পর প্রেম। কিছুদিন পর জুয়েল খাঁ কিশোরিকে নিয়ে ঘুরতে যান সিলেটে। রাতে হোটেলে এসে যোগ হয় কথিত প্রেমিকের বন্ধু জুনেদ মিয়া। রাতভর কিশোরিকে ধর্ষণ করেন তাঁরা। এই ঘটনাটি ঘটেছে সিলেটে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। আজ শনিবার বিকাল ৪টায় গ্রেপ্তারকৃত দুই যুবককে আদালতে তোলা হয়। ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কথিত প্রেমিক জুয়েল খাঁ (২২) ও জুনেদ মিয়া (২৬)। জুয়েল নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে ও জুনেদ মিয়া, বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে সিলেট জেলার নবীগঞ্জের বরগাঁও থেকে তাঁদের গ্রেপ্তার করে বাহুবল থানা পুলিশ।

বাহুবল মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘জুয়েল খাঁ’র সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের জনৈক ওই কিশোরীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) জুয়েল খাঁ ওই কিশোরীকে নিয়ে সিলেট ঘুরতে যায়। সেখানে একটি হোটেলে জুয়েল ও তার বন্ধু জুনেদ ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করে। পরদিন শুক্রবার দুপুরে ওই কিশোরীকে বাসে করে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে তাঁরা চলে যান। বাড়িতে ফিরে কিশোরী পুরো বিষয়টি স্বজনকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার বিকেলে কিশোরির মা বাদি হয়ে বাহুবল থানা মামলা দায়ের করেন। রাতে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে।’

তিনি আরও জানান, ‘ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। আজ বিকেলে ৪টায় গ্রেফতারকৃতরা হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ সময় তারা আদালতের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved