সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসেনর সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শয়তান শেখ হাসিনার সাথে শয়তানি করতে পারবে না। কেননা শয়তান আল্লাহর সাথে শয়তানি করতে পারে না। শেখ হাসিনার সাথে আল্লাহতায়ালার রহমত আছেন। তিনি শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের জন্য নয়, দেশের জন্য যুদ্ধ করেছেন। পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। বুয়েটের ঘটনা মেনে নিতে পারছি না উল্লেখ করে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, যখন ঐ ২০টা ছেলের ফাঁসি হবে ঐটাও মেনে নিতে পারছি না। ওদের বাবা-মায়ের কি হবে? ওরাও বেষ্ট ছাত্র ছিলো।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আমি এখন দোয়া পাওয়ার জন্য রাজনীতি করি। অন্য কিছুর জন্য রাজনীতি করি না। যেন মৃত্যুর পর লোকজন ইস্ বলে আফসোস করে তার জন্য রাজনীতি করি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শামীম ওসমান আরো বলেন, তোমার মা-বাবা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন তদের সেই স্বপ্ন যেন আল্লাহ সুবহানাতায়ালা পূরণ করেন তোমরা সেই চেষ্টাই করবে। তুমি এতটুকু উপরে যাও যেন তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ই¯্রাফির প্রধান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম বাচ্চু ও জাকির হোসেন।