1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শ্রীলংকায় আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ১০৪ Time View

 

শ্রীলংকায় আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দু’দিন পর শুক্রবার এ ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিজের পক্ষে আনতে প্রথম সুযোগেই আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী বছরের মার্চ মাসে সাধারণ নির্বাচন হবে জানিয়েছেন তিনি। খবর এএফপির।

শ্রীলংকার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে আগামী বছরের আগস্টে। আইন অনুযায়ী তার ছয় মাস আগেই মার্চে আইনসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারবেন প্রেসিডেন্ট।

শুক্রবার রাজাপাকসে বলেন, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বে ১৬ সদস্যের অন্তর্র্বর্তীকালীন নতুন মন্ত্রিপরিষদ নিয়োগের পর শ্রীলংকার সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব আগাম নির্বাচনের ব্যাপারে জনগণের সঙ্গে পরামর্শ করব। সাবেক ওই প্রেসিডেন্ট বর্তমানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

১৬ নভেম্বর শ্রীলংকার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন শ্রীলংকা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) গোতাবায়া।

এ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসাকে হারান তিনি। এর আগে তামিল স্বাধীনতাকামীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর গৃহযুদ্ধকালীন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর সাবেক এ কর্নেল।

বর্তমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় এসএলপিপি। বর্তমান পার্লামেন্টে রাজাপাকসে ও তার জোটের আসন রয়েছে ৯৬টি। যা আইন পাস করার জন্য যথেষ্ট নয়।

নির্বাচনের পর বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী হেরে যাওয়ার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রনিল বিক্রমাসিংহে। এরপর এ পদে নিজের বড় ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নাম ঘোষণা করেন গোতাবায়া।

মাহিন্দা ২০২০ সালে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্র্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved