1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শ্রমিক লীগের জাতীয় কাউন্সিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ১৭৬ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি, সংগৃহীত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ১৩ তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাসস

 

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ দলীয় পতাকা উত্তোলন করেন।

ঋষিজ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে শিল্পী ফকির আলমগীরের নেতৃত্বে একই শিল্পী গোষ্ঠীর শিল্পিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এরপরই পবিত্র কোরআন সহ ধর্মগ্রন্থগুলো থেকে তেলাওয়াত শেষে আলোচনা পর্বের শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, মুক্তিযুদ্ধের সকল শহিদ, সকল আন্দোলনে শহিদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

বিকেল ৩ টায় সম্মেলনের দ্বিতীয় পর্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের নতুন কেন্দ্রিয় কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনে সারাদেশের ৭৮টি জেলা কমিটির প্রায় ৮ হাজার কাউন্সিলর এবং ডেলিগেট সম্মেলনে যোগ দিয়েছেন। একইসঙ্গে বেশ কয়েকটি দেশ থেকে আমন্ত্রিত অতিথি এবং শ্রমিক নেতৃবৃন্দ ও সম্মেলনে যোগ দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ সংগঠনের সভাপতি এবং সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved