শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান। মুম্বাইয়ের ব্যান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি। হাসপাতালে ভর্তির পরই করোনা পরীক্ষা করা হয় সরোজ খানের। তবে তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হননি বলে জানা গিয়েছে।
বলিউড লাইফের খবর অনুযায়ী, গুরু নানক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরু হয় সরোজ খানের। তবে বর্তমানে তিনি ভাল আছেন। করোনার কোনো উপসর্গ তার শরীরে নেই।
বলিউডে পা রাখার পর একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেন সরোজ খান। ফলে ৭১ বছরের সরোজ খান এখনো বি টাউনের ‘মাস্টারজি’ বলেই পরিচিত। মাধুরী দিক্ষিত থেকে ঐশ্বরিয়া রায় বচ্চন, কারিনা কাপুর খান বা কঙ্গনা রানাউয়াত, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
তোজাব থেকে মিস্টার ইন্ডিয়া কিংবা নাগিন, বেটা, যব উই মেট, তনু ওয়েডস মনু কিংবা হালফিলে কলঙ্ক-এর তবাহ হোগয়ে-তে অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন সরোজ খান। বলিউডের বর্ষীয়ান এই কোরিওগ্রাফারের অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।