1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শ্বশুর বাড়িতে এতো প্রবলেম ছিল, যে আমি সেখানে থাকতেই পারি নাই: ফারিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৮১ Time View
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া। বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে শুক্রবার (২৭ নভেম্বর) বিবাহবিচ্ছেদ হয় তার। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনই যৌথ বিবৃতি দেন।

এর আগে, গত বছরের ১ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়।

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকেও দূরে আছেন ফারিয়া। বন্ধ করে দিয়েছেন ইনস্টাগ্রামের কমেন্টস অপশনও। তাহলে চলমান জীবন কেমন যাচ্ছে জানতে চাইলে সোমবার একটি গণমাধ্যমকে ফারিয়া বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতো সময় কাটাচ্ছি। শুটিংও বন্ধ রেখেছি। বাসার সবার সঙ্গে সময়টা উপভোগ করছি।

তিনি বলেন, সত্যি কথা বলতে কী, আমরা তিনমাস একসঙ্গে থাকি নাই। শ্বশুর বাড়িতে এতো প্রবলেম ছিল, যে আমি সেখানে থাকতেই পারি নাই। আমি আসলে টেনে গেছি, মানুষ কী বলবে তা চিন্তা করে। কিন্তু এক সময় মনে হলো, আর কত দিন? আড়াই বছর তো টানলাম, আর কত? আর সাফার করতে পারছিলাম না। তাই ফাইনাল সিদ্ধান্ত নেয়া।

প্রসঙ্গত, গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া!

অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু। এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে। মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে, নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved