জাতীয় শোক দিবস উপলক্ষে বেসকারি টেলিভিশন চ্যানেল দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’। শনিবার দুপুর ২টায় অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এ অনুষ্ঠানে শিশুরা বঙ্গবন্ধুর শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত নানান মজার গল্প, মানবিক ও সংগ্রামী ঘটনার ইতিহাস জানতে পারবে। আলোচনার ফাঁকে শিশুরা আবৃত্তি পরিবেশন করবে ও ছবি আঁকবে। এছাড়া বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে দর্শক বন্ধুদের পাঠানো চিঠি পড়ে শোনানো হবে।
তোফায়েল সরকার পরিচালিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে রাইমা হক ও সৈয়দ আরবিন আয়ান। এতে অতিথি হিসেবে থাকবেন মফিদুল হক। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।