1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শেষ হলো তাদের অভিমানের পালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৭২ Time View

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সম্পর্কটা বেশ পুরনো। মাঝে সম্পর্কের অবনতি হয়।  ছয় বছর কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলেননি। কিন্তু সেই অভিমানের বরফ গলেছে। ছয় বছর পর একসঙ্গে গানে কাজ করলেন তারা।  

সম্প্রতি ইমনের সুরে ‘লুকাইয়া রাখি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় ব্যবহার করা হবে গানটি।

ডলির সঙ্গে কাজ করার প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আমার অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু হঠাৎ তার সঙ্গে আমার কাজের দূরত্ব তৈরি হয়। দীর্ঘ ছয় বছর পর করোনার এই সময়ে ফের একসঙ্গে কাজ করলাম। দারুণ একটি গান হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।

এদিকে, গত দুই দশক ধরে চলচ্চিত্রের গানে কাজ করে চলা ইমন প্রথমবারের মতো অন্যের সুরে গানে কণ্ঠ দিয়েছেন। ‘কফির পেয়ালা’ শিরোনামের সেই গানটি ২১ এপ্রিল অন্তর্জলে প্রকাশিত হয়েছে। আশিক মাহমুদের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved