1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শেষ শ্রদ্ধা জানাতে রাবিতে নেয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৮১ Time View

শেষবারের মতো ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর জন্য এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে নেয়া হবে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে তার ছেলে সপ্তক দেশে এসে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা এই সিদ্ধান্ত নেন। এখন মেয়ে সংজ্ঞা অস্ট্রেলিয়া থেকে ফিরলেই এই কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে।

বিষয়টি নিশ্চিত করে এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, পরিবারের সব সদস্য ও শিল্পীর প্রিয়ভাজনরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ জুলাই সকালে প্রথমেই রাজশাহী শহরের স্থানী চার্চে নেয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। সেখানে প্রার্থনা শেষে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। বেলা ১১টা থেকে এক ঘণ্টা সেখানে মরদেহ রাখা হবে।

মোমিন বিশ্বাস জানান, এরপর এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে নেয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।

তিনি আরো জানান, এন্ড্রু সপ্তক দেশে আসলেও এখনো এন্ড্রু কিশোরের মেয়ে সঙ্গা এখনো রওনা দিতে পারেননি। জানা গেছে, তার দেশে ফিরতে আরো চার দিন সময় লাগতে পারে! যদি এর আগেই সংজ্ঞার দেশে এসে পৌঁছানো সম্ভব হয় তাহলে এন্ড্রু কিশোরকে শেষকৃত্য ১৫ জুলাইয়ের আগেও সম্পন্ন হতে পারে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে বোনের বাসা সংলগ্ন ক্লিনিকে মারা যান এন্ড্রু কিশোর। এর পর সবরকম প্রস্তুতি নিয়ে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved