শুষ্ক ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন মধু
Reporter Name
-
Update Time :
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
-
১৪৩
Time View
- শুষ্ক ত্বকের যত্নে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রুক্ষতা।
- আধা চা চামচ মধু, একটি পাকা কলা ও ২ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে পেলব।
- ১ চা চামচ মধু ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।
- একটি ডিমের কুসুম, ১ চা চামচ দই, ১ চা চামচ মধু এবং আধা চা চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ফিরবে।
- ব্রণ থেকে মুক্তি পেতেও মধু ব্যবহার করতে পারেন। ১ চা চামচ মধু এবং অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- ত্বকের মরা চামড়া দূর করতে বাদামের গুঁড়া ও মধু মিশিয়ে ত্বকে লাগান। কয়েক মিনিট ঘষে ধুয়ে ফেলুন।
তথ্য- বোল্ডস্কাই
Please Share This Post in Your Social Media
More News Of This Category