1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শুরু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৮৯ Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ১৭তম বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাকুড়া, ঝাড়গ্রামসহ ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় আজ শনিবার (২৭ মার্চ) সকাল ৭টায় শুরু হয় ৮ দফা নির্বাচনের প্রথম ধাপের ভোট।

ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণের কথা রয়েছে।

২০১৬ সালে পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ ছিল বাম এবং কংগ্রেস। তবে ২৯৪ আসনের বিধানসভায় ২১১টি আসন জিতে সরকার গঠন করে মমতার তৃণমূল। যদিও সরকার গড়তে তাদের দরকার ছিল ১৪৮টি আসন।

২০১৬ সালের বিধানসভায় ভোটের হিসাবে মমতার তৃণমূলের পক্ষে রায় দেন ৪৫ দশমিক ৭ এক শতাংশ মানুষ। অন্যদিকে ভোটের হিসেবে বাম এবং কংগ্রেস জোট পায় ৪০ দশমিক শূন্য ৩ শতাংশ। আর বিজেপির ঝুলিতে যায় মোট ভোটের মাত্র ১০ দশমিক ৩ এক শতাংশ।

আরও পড়ুন- ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি

তবে বাম এবং কংগ্রেস জোটকে পাশ কাটিয়ে এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। দলটি গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ব্যাপক শক্তি সঞ্চার করে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়েছে।

এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদেরও ধারণা, হাড্ডাহাড্ডি লড়াই হবে মমতার তৃণমূল এবং প্রধানমন্ত্রী মোদির বিজেপির মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved