1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শুভ জন্মদিন অ্যাঞ্জেলিনা জোলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৮৮ Time View

সৌন্দর্য আর সংগ্রামে গড়া এক অতুলনীয়ার উপাখ্যানের নাম অ্যাঞ্জেলিনা জোলি। মেধাশক্তির বদৌলতে হলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় গৌরব এবং দাপটের সঙ্গে নাম লিখিছেন অনেক আগেই। আজ তার জন্মদিন।

অ্যাঞ্জেলিনা জোলি একাধারে একজন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী। ১৯৭৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে তিনি জন্মগ্রহণ করেন। তার মা-বাবা হলেন র্শেলিন বার্ট্রান্ড ও জন ভইট। উভয়েই ছিলেন পেশাদার অভিনয়শিল্পী। বাবার দিক থেকে জোলি চেকোস্লোভাকীয় ও জার্মান বংশোদ্ভূত। আর মায়ের দিক থেকে ফরাসি কানাডীয় বংশোদ্ভূত।

অনেকেই মনে করেন, জোলির অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পেছনে কাজ করেছে তার অভিনেতা বাবা জন ভন্টের অনুপ্রেরণা। তবে জোলির শিশুমনে অভিনয়ের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি হওয়ার মূল কারণ ছিল মায়ের সঙ্গে বসে টিভিতে সিনেমা দেখা। যদিও বা তার শোবিজ জগতে বাবার হাত ধরেই প্রবেশ। মাত্র পাঁচ বছর বয়সে ভন্টের চিত্রনাট্য দ্বারা নির্মিত ‘লুকিং টু গেট আউট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন তিনি। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে স্বল্প বাজেটের ছবি সাইবর্গ ২ (১৯৯৩)-এ অভিনয়ের মাধ্যমে।

তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেন জোলি। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনও করেন শুভেচ্ছাদূত হিসেবে।

জোলি হলিউডের অন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। ব্যক্তিগত জীবনে জোলি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমবার অভিনেতা জনি লি মিলার, দ্বিতীয়বার বিলি বব থর্নটন ও তৃতীয়বার ব্রাড পিটের সঙ্গে। কারো সঙ্গেই সংসার টেকেনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved