1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শুটিং সেটে ফিরেও খারাপ লাগছে: মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩ Time View

‘নিউ নরমাল’ বা নতুন স্বাভাবিক পরিস্থিতিতে আবার কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাও ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। তারপরও মন খারাপ মাহির।

মাহি বলেন, অনেকদিন পর শুটিং সেটে ফিরতে পেরে ভালো লাগছে। কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছে। কারণ সিনেমাটা সিনেমা হলের জন্য না। করোনার কারণে এটি ওয়েব প্ল্যাটফরমে মুক্তি দেয়া হবে। হলেও মুক্তি পেলে আরো ভালো লাগতো।

দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ নামের সিনেমার কাজ নিয়ে শুটিংয়ে ফিরেছেন মাহি। শাকিব খান ছাড়াও অর্চিতা স্পর্শিয়া রয়েছেন এই সিনেমায়। সম্প্রতি বেশ কিছু লোকেশনে কাজ হয়েছে ছবিটির। সর্বশেষ তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুটিংয়ের কাজে যান।

দীর্ঘ সময় পর সহ-শিল্পী হিসেবে শাকিবকে পেয়ে উচ্ছ্বসিত মাহি। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করাটা খুবই মজার। কারণ, তিনি যে একজন মেগা স্টার সেটা কখনোই কাজ করার সময় বুঝতে দেন না। তাকে দেখে মনে হয় তিনি চুপচাপ স্বভাবের একজন মানুষ। আসলে সে ওরকম না। খুবই মজার মানুষ তিনি।

এদিকে পরিচালক অনন্য মামুন বলেন, আমরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছি। বিশেষভাবে বলতে হয় আমার ছবির শিল্পীরা খুবই পরিশ্রম করছেন ছবিটির জন্য। শাকিব খান ও মাহিয়া মাহি নিজে শুটিং স্পটে চলে আসছেন নির্ধারিত সময়ের আগেই। তিনি কাজ করছেন একটানা। সেটের প্রয়োজন অনুসারে তিনি কাজ করছেন। সিনেমাটা দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছেন। এটা বাড়তি প্রেরণা দিচ্ছে।

এদিকে, এ চলচ্চিত্রের পরই শুরু হবে তার ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের কাজ। এ ছাড়া খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন মাহি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved