1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শুটিং শুরু হলেও করা যাবে না ঘনিষ্ঠ দৃশ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৬৮ Time View

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত ২২ মার্চ থেকে সব ধরনের নাটকের শুটিং বন্ধের সিদ্ধান্ত নয় টেলিভিশন নাটকের সংগঠনগুলো। তবে টানা ৫৪ দিন শুটিং বন্ধে পর আজ থেকে শর্ত মেনে শুটিং করতে পারবে। গেল শুক্রবার নাট্যাঙ্গনের আন্তসংগঠনগুলো এমন সিদ্ধান্ত নেয়। তাদেন সিদ্ধান্তের মধ্যে অন্যতম, সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করা যাবে না। 

ডিরেক্টরস গিল্ডের নোটিশে বলা হয়- পরিস্থিতি বিবেচনায় প্রযোজক ও পরিচালকেরা চিত্রনাট্যকারদের গল্পে ঘনিষ্ঠ দৃশ্য না লেখা, সামাজিক দূরত্ব বজায় থাকে এমনভাবে গল্প লিখতে উদ্বুদ্ধ করবেন।

একই সঙ্গে আরো বলা হয়, গল্পে আপাতত কোনো আউটডোর দৃশ্য রাখা যাবে না। সম্পূর্ণ শুটিং ঘরের মধ্যে করতে হবে। অভিনয়ের সময় চরিত্রগুলো একে অন্যের থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। এ ছাড়া নির্মাতা ও প্রযোজকদের পাণ্ডুলিপি দেখে নিতে বলা হয়েছে। সেখানে যেন একটি দৃশ্যে দুই থেকে তিনজনের বেশি অভিনয়শিল্পী কোনোভাবেই উপস্থিত না থাকে।

নোটিশে জানানো হয়- শুটিংয়ের প্রি–প্রোডাকশন টিম, অভিনয়শিল্পী ও কলাকুশলী নির্বাচনের আগে অবশ্যই তাদের স্বাস্থ্যবিধি, এমনকি তাদের মধ্যে করোনার উপসর্গ আছে কি না, আগেই খোঁজ নিতে হবে। যারা শুটিংয়ে অংশ নেবেন, তারা সর্বশেষ ১৪ দিনের হোম কোয়ারেন্টিন মেনেছিলেন কি না, তা খতিয়ে দেখতে হবে।

সেখানে বলা হয়, কারো অনেক আগে থেকে কোনো অসুখ থাকলে ডাক্তারের রিপোর্টের ভিত্তিতে তাকে কাজে নেয়া যেতে পারে। তবে ৬০ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই আলাদা সাবধানতা অবলম্বন করতে হবে। সম্ভব হলে প্রি–প্রোডাকশন টিম, অভিনয়শিল্পী ও কলাকুশলী শুটিং শুরুর ১৪ দিন পূর্বে থেকে হোম কোয়ারেন্টিনে রেখে নির্ধারিত বিরতিসহ একটানা শুটিং করা যেতে পারে।

ডিরেক্টর গিল্ডের ওই নোটিশে তারকা এবং অন্যান্যদের বিষয়ে বলা হয়েছে, বিদেশের মতো আমাদের শিল্পী–কলাকুশলীদের সম্ভব হলে পিপিই পরিধান করে নিরাপদে শুটিং করলে ভালো। তবে শুটিং শুরুর পূর্বে অবশ্যই সবার তাপমাত্রা ডিজিটাল থার্মোমিটারে বিশেষজ্ঞদের দিয়ে মেপে খাতায় লিপিবদ্ধ করতে হবে। সবাইকে হাত ধুয়ে সেটে প্রবেশ করত হবে। শুটিং বাড়িগুলোতে অবশ্যই ব্লিচিং পাউডারে ভেজা প্রপস ভিজিয়ে রাখতে হবে। প্রবেশের সময় সম্ভব হলে তারকাসহ সবাইকে ৭০ ভাগ অ্যালকোহলমিশ্রিত পানি দিয়ে পুরো শরীর স্প্রে করে নিতে হবে।

তারকাদের ড্রেস ও মেকআপের বিষয়ে ওই নোটিশে বলা হয়, শুটিং হাউসে প্রবেশের সঙ্গে সঙ্গে সবাইকে গায়ের পোশাক পরিবর্তন করতে হবে। মেকআপ রুম ও শুটিং ফ্লোরে সার্বক্ষণিক জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা থাকতে হবে।

এর বাইরে সতর্কতা অবলম্বন করতে আরো বলা হয়, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সচেতনতায় মশা নিধনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া শুটিংয়ে করোনা সচেতনতায় প্রোডাকশন ম্যানেজার, শুটিং হাউসের লোকদের মাস্ক এবং শিল্ড, হাতে গ্লাভস পরিধান করতে হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved