পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে মৃত্যু হয় তার। অভিনেতার মৃত্যুর খবর পেয়ে দক্ষিণী সিনেমা জগতে শোকোর ছায়া নেমে আসে।
আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক ছবিতে অভিনয় করেন অনিল নেদুমাঙ্গাদ। দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেতা তার পরবর্তী ছবি জজু জর্জের শুটিং করছিলেন। ওই শুটিংয়ের মাঝেই বিরতি নিয়ে মালাঙ্কারা বাধে গোসল করতে নামেন অনিল নেদুমাঙ্গাদ। ওই সময়ই ঘটে যায় দুর্ঘটনা।
২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন অনিল নেদুমাঙ্গাদ। অভিনয় জগতে পা রাখার পর থেকে টেলিভিশন দুনিয়ায় দাপট নিয়ে অভিনয় করতে দেখা যায় তাকে। টেলিভিশনের পাশাপাশি তিনি সিনেমা জগতেও পা রাখেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।