শীতে বেশিরভাগ মানুষই পানি কম পান করেন। ফলে শরীর শুষ্ক হয়ে যায়। তবে শরীরকে হাইড্রেট রাখা জরুরি। শরীরকে হাইড্রেট না রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের তাপমাত্রা ইত্যাদির ওপর প্রভাব পড়তে পারে। কিছু খাবার রয়েছে, যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। চলুন তবে জেনে নেয়া যাক এমন পাঁচটি খাবারের গুণাগুণ সম্পর্কে-
পালং শাক
পুষ্টিসমৃদ্ধ পালং শাক ত্বক ও চুলের জন্য উপকারী। পালং শাক শীতে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে। সবুজ শাকসবজিতে ১০ শতাংশেরও বেশি পানি থাকে। এছাড়া পালং শাক লুটিন, পটাসিয়াম, ফাইবার, ফোলেট ও ভিটামিন ই-তে পরিপূর্ণ।
টমেটো
রান্নায় ব্যবহৃত সবজিগুলোর অন্যতম টমেটো। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরকে ভেতর থেকে পুষ্ট রাখতে সহায়তা করে। টমেটো ওজন কমাতে সাহায্য করে।
ক্যাপসিকাম
ক্যাপসিকামের গুণ অনেক। হলুদ ও সবুজ ক্যাপসিকামে প্রচুর পানি থাকে। আমাদের দেহকে হাইড্রেট রাখতে সহায়তা করে। ক্যাপসিকামে ৯৩.৯ শতাংশ পানি রয়েছে। এছাড়া এতে ভিটামিন সি, ভিটামিন বি ৬, বিটা ক্যারোটিন, থায়ামিন ও ফলিক অ্যাসিড রয়েছে ।
ফুলকপি
শীতের শাকসবজির মধ্যে বেশির ভাগ মানুষই ফুলকপি খেতে পছন্দ করেন। এটি দিয়ে সালাদ, স্যুপ ও বিভিন্ন তরকারি রান্না করা যায়।
অলিভ অয়েল
অলিভ অয়েল ভিটামিন-ই, ভালো ফ্যাট জাতীয় পুষ্টিতে সমৃদ্ধ। আমাদের শরীরকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। শীতে অলিভ অয়েল দারুণ ময়েশ্চারাইজার। তাই ত্বক ভালো রাখতে অলিভ অয়েল দিয়ে শরীরে ম্যাসাজ করতে পারেন। রান্না ও ব্যবহার করতে পারেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।