1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিশুদের জন্য ‘মেছো তোতা গেছো ভূত’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৯৫ Time View

দশ বছরের তোতা মা-বাবা ও দাদির সঙ্গে থাকে। তোতার সারাদিন কাটে ময়না আর দুই পুতুলবন্ধু ইতু ও মিতু’র সঙ্গে। ওরা একসঙ্গে খেলা করে, ঘুরে বেড়ায় ও দাদির কাছে রূপকথার গল্প শোনে। পুতুলগুলো সারাদিন গাছে থাকে। তাই দাদি ওদের ‘গেছো ভূত’ বলে ডাকেন। তোতাকে ডাকেন ‘মেছো তোতা’ বলে, কারণ সে মাছ খেতে ভালোবাসে। 

অন্যদিকে ময়না ভীষণ হাসিখুশি আর সাহসী মেয়ে যে কিনা সব সময় নতুন কিছু শিখতে ভালোবাসে। এসব নিয়ে এগিয়ে চলে তোতা আর ময়নার প্রতিদিনের খেলাধুলা, খুনসুটি ও কল্পনার নানান কাহিনী। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মেছো তোতা গেছো ভূত’।

ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাস্তবায়িত ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এবং দুরন্ত টেলিভিশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ২৬ পর্বের ধারাবাহিকটি। নাটকটি নির্মাণ করেছেন  সৈমো নজরুল। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল।

নির্মাতা জানান, এই নাটকের মধ্য দিয়ে জানা যাবে মাছের পুষ্টিগুণ, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা এবং ছেলে-মেয়ে উভয়ের সমান কাজ করার ক্ষমতা সম্পর্কে।

নাটকটিতে  অভিনয় করেছেন শিশুশিল্পী ইশরাক তুর্য, ওয়ানিয়া জারিন আনভিতা, শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি, তুষার খান, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, দিপা খন্দকার ও প্রিয়াম অর্চিসহ অনেকে। এছাড়া পাপেটিয়াররা হলেন- খালেদ হাসান রুমি, সায়মা করিম, মেহেরুন্নেসা ছোটো, ফয়সাল মাহমুদ, জর্জ দীপ্ত, মৃধা অওমি ও ফায়কুজ্জামান শিহাব।

‘মেছো তোতা গেছো ভূত’ নাটকটি বেসকারি টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভিতে ১৭ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার, দুপুর ২ঃ৩০ মিনিটে এবং রাত ৯ঃ৩০ মিনিটে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved