1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিল্পী সংঘ থেকে পদত্যাগ করলেন শামীমা তুষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৭৫ Time View

টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী শামীমা তুষ্টি। ঘনিষ্ট একটি সূত্র তুষ্টির পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। 

এর আগে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (টেলিপ্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের। আন্তঃসংগঠনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষের মধ্যেই শনিবার বিকালে সংগঠন বরাবর পাঠানো এক চিঠিতে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান এ অভিনেতা।

এদিকে, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিকের পদত্যাগের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের আরো বেশ কয়েক জন সদস্যর নামও শোনা যাচ্ছে। রোববার তারা পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘনিষ্ট সূত্রটি জানায়।

উল্লেখ্য, গত রোববার আন্তঃসাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে গোপনে আদিবাসী মিজান নামক এক নাট্যপরিচালক শুটিং করতে গিয়ে ধরা খাওয়ার পর আন্তঃসংগঠনের চাপে ফিরে আসায় স্বস্তি ফিরলেও; অস্তত্বি দেখা দেয় অভিনয় নাট্যসংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিমের বিজ্ঞাপনে অংশ নেয়াকে কেন্দ্র করে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন নাট্যসংশ্লিষ্টরা।

অনেকে আবার প্রশ্ন তুলেছেন আন্তঃসংগঠনের নীরব ভূমিকা নিয়েও। শুটিংয়ের পক্ষে-বিপক্ষে এ নিয়ে গতকাল গণমাধ্যমে একটি প্রতিবেদনও প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পরই দ্রুত সংগঠন সিদ্ধান্ত নেন শুটিংয়ের। শর্ত সাপেক্ষে আজ থেকে টেলিভিশন নাটকের শুটিংয়ের অনুমতি দেয়া হয়। শুক্রবার টেলিভিশন সংশ্লিষ্ট আন্তঃসংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved