1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোপা জেতার জন্যই নামবেন রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯ Time View
সুপারকোপা ইতালিয়ানার ৩২তম আসরের ফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হচ্ছে ২০১৮-১৯ মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস ও কোপা ইতালিয়ানার শিরোপাধারী লাজিও। দুই দলের খেলোয়াড়দের জার্সিতে ক্যালিগ্রাফিক হরফে তাদের নাম লেখা থাকবে। প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমি এক মাসের মতো হাঁটুর ইনজুরিতে ভুগেছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সামনে সুপারকোপা ইতালিয়ানার ফাইনাল আছে। আমি দলের শিরোপা জয় নিশ্চিত করতে চাই।’ জুভদের বিপক্ষে শেষ সাক্ষাতে জয় পাওয়ার প্রেরণা নিয়ে ফাইনাল খেলতে নামবে তারা।

সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ৬ সাক্ষাতে ৩টি করে জয় ভাগাভাগি করে দু’দল। এবারের মৌসুমে ছন্দে থাকা জুভেন্টাস শেষ ২৩ ম্যাচে মাত্র একটিতে হেরেছে, সেটি এই লাজিওর বিপক্ষে।
জুভেন্টাসের কোচ মাউরিসিও সারির জন্য দুঃসংবাদ- অধিনায়কসহ তিনজন খেলোয়াড় ইনজুরিরতে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। গোলরক্ষক ওজচেক সেজনি, মিডফিল্ডার সামি খেদিরা এবং ডিফেন্ডার অধিনায়ক জর্জো কিয়েলিনি খেলতে পারছেন না। হাঁটুর ইনজুরিতে থাকা কিয়েলিনিকে দলের সঙ্গে সৌদিতে নিয়ে গেছেন সারি। লাজিওর দুই ডিফেন্ডার জর্দান লুকাকু ও ডেনিস ভাভরো ইনজুরির জন্য খেলতে পারবেন না। ডিফেন্স নিয়ে ভুগলেও লাজিওর কোচ সিমোনে ইনজাগি দলের আক্রমণভাগ নিয়ে আছেন নির্ভার। জুভেন্টাসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল পাওয়া সের্গেজ মিলিনকোভিচ এই ম্যাচে দলে ফিরছেন। এছাড়া ইতালিয়ান ফরোয়ার্ড চিরো ইমোবিলে এবারের সিরি আ লীগে সর্বাধিক ১৭ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন।খবর মানবজমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved