1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিবগঞ্জে বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১০৪ Time View
প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক(২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার(২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক একবপুর গ্রামের আ. সালামের ছেলে। সে এবার স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-  একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন(৩৫) এবং পলাশের স্ত্রী ডালিয়া বেগম(৩০)।

জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক ও তার চাচাতো ভাই মামুনের বাড়ির সামনে গত শুক্রবার জুমার নামাজের পর  বৃষ্টির পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজের ছেলে মামুন,, সুজন পলাম এবং বকুল বাঁশের লাটি দিয়ে রাজ্জাকের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হন।

এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর ৪টার দিকে মৃত্যু বরণ করে আব্দুর রাজ্জাক।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ জানান, নিহত আব্দুর রাজ্জাকের চাচা সেতাউর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved