1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিবগঞ্জে আগুনে পুড়লো ৯ গোডাউন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি আমবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি গোডাউন এবং এতে থাকা মালামাল পুড়ে গেছে। বুধবার ভোর ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার সময় প্রথম কাদিরের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা পাশের আটটি গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনে প্লাস্টিক ক্যারেটসহ রাখা অন্য জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাটের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক- ডিএডি সাবের আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই গোডাউনগুলোতে নিম্নমানের বৈদ্যুতিক তার দিয়ে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। ভোল্টেজ আপ-ডাউনের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved